রাশিয়া ও চীনের হ্যাকার কর্তৃক ইউরোপের ভ্যাকসিন তথ্য চুরি!
ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সিতে সাইবার হামলা চালিয়েছে রাশিয়া ও চীনের হ্যাকাররা, এমনটাই দাবি করে ডাচ সংবাদপত্র ডে ভলকসর্যান্টে সংবাদ প্রকাশ করা হয়েছে। হ্যাকাররা ভ্যাকসিন এবং চিকিৎসা প্রক্রিয়ার তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা করেছে বলে দাবি করা হয়েছে।
প্রায় একমাস ধরে হ্যাকাররা প্রতিষ্ঠানটির সার্ভারে অ্যাক্সেস নিয়ে রেখেছিলো এবং কোথায় ফাইজার/বায়োএনটেকের ভ্যাকসিন যাচ্ছে ও বিক্রির পরিমান কতো সেটিতে আগ্রহী ছিলো হ্যাকাররা। রাশিয়া ও চীনের সরকারের মদদে এই হ্যাকিং কার্যক্রম চালানো হয়েছে বলে খবরে প্রকাশ করা হয়।
মহামারির শুরুর দিকে অর্থাৎ ২০২০ সালে প্রথমার্ধে চীনের হ্যাকররা সাইবার হামলা করেছিলো, আর রাশিয়া বছরের শেষে দিকে। গত ডিসেম্বরে ইএমএ বিষয়টি সামনে আনে, তবে তখন এই হামলা পিছনে কারা এবং কী উদ্দেশ্য ছিলো সেটি প্রকাশ করা হয়নি। এ বিষয়ে এখনও তদন্ত চলছে বলে জানিয়েছে সংস্থাটি।
উল্লেখ্য, রাশিয়া ও চীন বরাবরই যেকোনো হ্যাকিং ক্যাম্পেইনকে অস্বীকার করে আসছে। তবে এই হ্যাকিংয়ের পিছনে রাশিয়া ও চীনের সম্পৃক্ততা থাকলে অবাক হওয়ার কিছু নেই।
ডিবিটেক/বিএমটি